শনিবার দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শহরতলীর হবিগঞ্জ রোডের সকিনা সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসির মালিক উপজেলার ভূনবীর এলাকার দুদু মিয়ার ছেলে ৩৫ বছর বয়সী সালেহ উদ্দিন ও শাসন গ্রামের রমজান আলীর ছেলে ৩৪ বছরের আলী আকবর।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিব-বিন ইসলাম বলেন, উপজেলার ভূনবীর এলাকা থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। শহরতলীর হবিগঞ্জ রোডের সকিনা সিএনজি স্টেশনের পাশে এলে অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি পিকআপ। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।