ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৩১ মার্চ ২০২৩
দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে অন্য একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় চট্টগ্রামমুখী নগর পরিবহনের একটি বাস যাত্রী ওঠা-নামার জন্য থামে। এ সময় পেছন থেকে আসা সিডিএম পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস থেকে একজন যাত্রী ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Advertisement

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই সাঈদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!