ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ২ দিন পর খালে মিলল নারীর লাশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৫ এপ্রিল ২০২৩
নিখোঁজের ২ দিন পর খালে মিলল নারীর লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

বরগুনার তালতলী উপজেলায় নিখোঁজের দুইদিন পর খাল থেকে সাফিয়া নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাফিয়া নলবুনিয়া গ্রামের আলোম বয়াতির স্ত্রী।

জানা যায়, গত সোমবার সন্তানের পায়ের নুপুর তৈরির কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সাফিয়া।‌ বুধবার দুপুরে খালে ঐ নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

Advertisement

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!