ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেটের ভেতর ৭২ পুঁটলি ইয়াবা, নারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১১ এপ্রিল ২০২৩
পেটের ভেতর ৭২ পুঁটলি ইয়াবা, নারী গ্রেফতার
প্রতীকী ছবি

নোয়াখালীতে এক নারীর পেট থেকে ৩ হাজার ২৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতার সিমা আক্তার (২২) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে তাকে নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালী সদর উপজেলায় আসছেন, এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে জেলার বেগমগঞ্জের হাজীপাড়া এলাকায় অভিযান চালানা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সিমা আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পেটে ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি পুঁটলি ইয়াবা অর্থাৎ ৩ হাজার ২৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তার পেট থেকে।

তিনি আরো জানান, সিমা বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!