রোববার সকালে উপজেলা পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিদরাতু মুনতাহা পাঁচগ্রামের মো. মাহমুদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু সিদরাতু মুনতাহা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পুকুরের পানিতে সিদরাতু মুনতাহার নিথর দেহ ভাসতে দেখতে পান তারা। সিদরাতু মুনতাহাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।