বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
তারা হলেন- সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামের শাহীনুর ওরফে মো. রজ্জব হোসেন ও গাজিন্দা গ্রামের মো. রবিন ইসলাম।
.png)
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, তারা দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিলেন। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আদালতে ১৩ মামলা বিচারাধীন। সেসব মামলায় আদালত থেকে জামিনে বেরিয়ে পুনরায় একই কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে দক্ষিণ ধল্লা এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ শাহীনুরকে ও গাজিন্দা এলাকা থেকে ২০০ ইয়াবাসহ রবিনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হেরোইন ও ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।