[ দেশজুড়ে ]
পরিবারের অমতে বিয়ে, লাশ হয়ে ব্রিজের রেলিংয়ে ঝুলছিলেন যুবক
ঘটনাস্থল- ছবি সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় ফেরদৌস আলম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেরদৌস আলম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সাগরে ফিশিং ট্রলারে কাজ করতেন তিনি।
স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক গড়ে পরিবারের অমতে বাচ্চাসহ এক নারীকে বিয়ে করেন ফেরদৌস। বিষয়টি মেনে নিতে পারেনি ফেরদৌসের পরিবার। গত ২০ মে ছুটিতে বাড়ি আসলে স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় ফেরদৌসের। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!