ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে নিথর মাদরাসাছাত্র

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ৩০ মে ২০২৩
বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে নিথর মাদরাসাছাত্র
ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়েন খান (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি এলাকায় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। 

মৃত ইয়েন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সে টগড়া দারুল কোরআন কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

ইন্দুরকানী থানার এসআই আব্দুল জলিল জানান, দাখিল পরীক্ষা চলার কারণে মাদরাসা ছুটি থাকায় ইয়েন গ্রামে গ্রামে ঘুরে ডাব কিনে বিক্রি করে। রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তার দেখে সঙ্গে থাকা অন্য দু’জন চলে গেলেও সে হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ইন্দুরকানী পল্লী বিদ্যুতের ইনচার্জ ইসলাম উদ্দিন বলেন, তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি আগে কেউ জানায়নি। পরে খবর পেয়ে গিয়ে দেখেন, বিদ্যুতায়িত হয়ে মাদরাসাছাত্র মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদার ইয়েনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!