ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মা বিদায়, আর দেখা হবে না’ বলে নদীতে কলেজছাত্রীর ঝাঁপ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১ আগস্ট ২০২৩
‘মা বিদায়, আর দেখা হবে না’ বলে নদীতে কলেজছাত্রীর ঝাঁপ
তিস্তা রেলসেতু -ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতুর ওপর থেকে তিস্তা নদীতে লাফ দিয়ে ফারজানা আক্তার কাকলি নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

এ সময় তার মা সেতুতে দাঁড়িয়ে ছিলেন। ডুবে যাওয়া কাকলিকে উদ্ধার করতে ফাঁয়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে তিস্তা রেলসেতুতে এ ঘটনা ঘটেছে। 

ফারজানা আক্তার কাকলি রংপুর লালবাগের বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা।

Advertisement

নিখোঁজ শিক্ষার্থী ফারজানার মা ফেরদৌসী আক্তার জানান, তার মেয়ে রাগ করে বাড়িতে যায়নি। সে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ভর্তির সুযোগ না হওয়ায় কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল।

এছাড়াও নুর নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রায় তারা দেখা করতেন। এ নিয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে বাড়িতে যায়নি। মঙ্গলবার সকালে সে মোবাইল করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে আসতে বলে। মঙ্গলবার দুপুরে মা-মেয়ের দেখা হয় সেতুতে। দু’জনে রেলসেতুর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তিন নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে, ‘মা বিদায়, আর দেখা হবে না’ এই বলে তিস্তা নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয় সে। পরে মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধারে কাজ করছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!