[ দেশজুড়ে ]
মাছবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
ফাইল ফটো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাছবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।
সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের ছেলে সাজিদুর রহমান ও শেখ মুন্নার ছেলে খাইরুল ইসলাম।
.png)
স্থানীয়রা জানান, সোমবার সকালে আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে মাছবোঝাই ট্রাকটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হন। এ সময় আহত ৬ যাত্রীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক বিপ্লব কুমার নাথ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!