শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। গ্রেফতারকৃত দীপ্ত মন্ডল ওরফে তন্ময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা গ্রামের বাসিন্দা। দীপ্ত মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর উপজেলার জয়মন্টপ কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দীপ্ত নামে এক যুবককে এক হাজার টাকার ১২টি জাল নোটসহ গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। গ্রেফতারকৃত দীপ্তর বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
.png)