[ দেশজুড়ে ]
লুঙ্গির ভাঁজে মিলল ৩ হাজার ইয়াবা
ছবি: সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুরে তিন হাজার ১৮৯ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে জয়দেবপুর থানাধীন ভাবানীপুর বাজারের ফরিদ খান মার্কেটের উত্তর পাশে জনৈক লতিফ মিয়ার বাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আতাউল্লাহ, আরিফুজ্জামান সুরুজ ও রায়হান। তাদের বাড়ি ভাবানীপুর এলাকায়।
.png)
পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে ভাবানীপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ফরিদ খান মার্কেটের উত্তর পাশে জনৈক লতিফ মিয়ার বাড়ির উঠান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের প্যান্টের পকেট ও লুঙ্গির ভাঁজ থেকে তিন হাজার ১৮৯ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।
এসআই আব্দুল মমিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!