[ দেশজুড়ে ]
ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক, বজ্রাঘাতে গেল প্রাণ
ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে।
মৃত সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।
জানা যায়, শুক্রবার টানা বৃষ্টির মধ্যে রোকনপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন কৃষক সাদির আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে কৃষক সাদির আলী ঘটনাস্থলে মারা যান।
.png)
পানিউমদা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান বলেন, হঠাৎ বজ্রপাত হলে সাদির আলী মারা যান। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষক তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন, বিষয়টি আমরা জেনেছি। ওই কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!