ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ৮ অক্টোবর ২০২৩
কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কারশেদ আলম, তার মেজভাই হামিদুল ইসলাম ও তার বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। এ মামলায় আট আসামিদের খালাস দিয়েছেন আদালত।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে শাহাজুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে মাথায় আঘাত করে প্রতিপক্ষরা। পরে গুরুতরআহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০১২ সালের ২২ আগস্ট ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নিহতের চাচাতো ভাই।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, কৃষক শাহাজুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় অপর আসামিদের খালাস দিয়েছেন আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!