[ দেশজুড়ে ]
দ্রুতগতির লরি কাড়ল মাদরাসাছাত্রীর প্রাণ
ইনসেটে তানজিনা আক্তার
চট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় তানজিনা আক্তার নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিনা ঐ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। তিনি বড়কমলদহ এলাকার শাহ সূফি মাওলানা নুর আহম্মদ (র.) দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়তেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদরাসা থেকে ৫০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি সড়কের বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন তানজিনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
.png)
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, লরির ধাক্কায় গুরুতর আহত হন ঐ ছাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান। লরিটি হেফাজতে নেয়া হলেও চালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!