বুধবার চমেক হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান। সরকারিভাবে চালু হওয়া এ প্রযুক্তিতে স্বল্প খরচে চিকিৎসা সেবা পাবেন গরিব-দুস্থ রোগীরা।
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় ২০২১ সালে চমেক হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে চালু হয় ‘রিপ্রোডাক্টিভ অ্যান্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি’ ইউনিট। বর্তমানে আউটডোর সেবাসহ আলট্রাসনোগ্রাফি (টিভিএস), স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি (এসআইএস), ল্যাপারোস্ককপি, হিস্টারোস্কপি কার্যক্রম চালু রয়েছে।
.png)
বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. তাসলিমা বেগমের তত্ত্বাবধানে এখন পর্যন্ত চিকিৎসা সেবা পেয়েছেন চার হাজারের বেশি রোগী। এর মধ্যে গর্ভধারণ করতে সক্ষম হয়েছেন প্রায় ১৫০ জন। নতুন আইইউআই প্রযুক্তি চালুর ফলে এ হার বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।