ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাউফলে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৬ নভেম্বর ২০২৩
বাউফলে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
বাউফল থানা- ফাইল ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমির বিরোধ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরের উপজেলার দাশপাড়া ইউপির ২নং ওয়ার্ডের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুহুল আমিন। তিনি ঐ এলাকার হাফেজ মৌলভীর ছেলে।

স্থানীয়রা জানান, বড় ভাই রুহুল আমিনের সঙ্গে ছোট ভাই রেজাউল করিমের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে দুই ভাইয়ের এ নিয়ে কথা কাটাকাটি। একপর্যায়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় রুহুল আমিন ও রেজাউল দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কে উদ্বার করে বাউফল হাসপাতালে নিলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!