ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে কলেজছাত্রের পোস্ট, পরে মিলল লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৫ নভেম্বর ২০২৩
ফেসবুকে কলেজছাত্রের পোস্ট, পরে মিলল লাশ
ছবি: ফেসবুক পেজ থেকে নেয়া

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কলেজছাত্র আফনান লিয়নের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের আতিয়ার খাঁর ছেলে।

জানা যায়, উপজেলার হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন আফনান লিয়ন। মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন এক আত্মীয়র লাশ দেখতে মেহেরপুর সদরে যান। রাতে তিনি সেখানেই ছিলেন।

মঙ্গলবার রাতে কলেজছাত্র লিয়ন তার দাদির থেকে রাতের খাবার খেয়ে ঘুমা‌নোর জন্য নিজ ঘরে চ‌লে যান। আজ সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার কোনো সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

Advertisement

এসময় প‌রিবা‌রের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ফেলেন। থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ জানান, সম্ভবত প্রেমঘটিত কারণে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন লিয়ন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজ ছবিসহ ‘it's end’ এই পোস্ট করেন। এরই কারণে কাছের আত্মীয় ও বন্ধুদের ধারণা- প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন লয়ন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!