ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৪ নভেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ফাইল ফটো

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আলোকদিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনোয়ার হোসেন বলেন, রাত ৯টার দিকে হাতিকাটা মোড়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন মালেক। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!