[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে বই উৎসব পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে।
সোমবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এবারে জেলায় বিভিন্ন স্তরের এক হাজার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৫ লাখ ২৪ হাজার ৪৭৩টি বই বিতরণ করা হবে।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল ও জেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!