অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- আপন ভাই আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক ও শফিউল আলম। এছাড়া একই বাড়ির নাছির উদ্দিনের বসতঘরও পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।