[ দেশজুড়ে ]
ক্যাম্পে রোহিঙ্গার বসতঘরে মিলল ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবকের বসতঘর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি। গ্রেফতার মোহাম্মদ হারেছ ক্যাম্প-১৫ এর বাসিন্দা।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প-১৫ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রোহিঙ্গা হারেছের বসতঘর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!