সোমবার (১৫ জানু) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত স্কুলছাত্রী আফরোজা আক্তার গড়পাড়া ইউনিয়নের আজগর আলীর মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, সাব্বির স্কুলে যাওয়ার পথে আফরোজাকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতেন। এমন প্রস্তাব দিতে দিতে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যায়। গত দু’মাস আগে আফরোজার বাড়িতে রাতে সাব্বির ও তাকে একটি কক্ষে সন্দেহজনকভাবে দেখা যায়। সেসময় মানসম্মানের ভয়ে কাউকে কিছুই জানানো হয়নি। শুধু সাব্বিরের পরিবারে কাছে জানানো হয় তাদের ছেলেকে শাসন করার জন্য। দু’দিন আগে আফরোজা গোপনে প্রেগনেন্সি টেস্ট করে। এ সময় এক গৃহবধূ দেখতে পান। পরে তিনি বিষয়টি আফরোজার দাদির কাছে জানান।
.png)
নিহত আফরোজার দাদি মানিকজান বেগম বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি আমার নাতনিকে এ বিষয়ে জিজ্ঞাসা করি। তখন সে জানায়, সাব্বির এক বছর ধরে বিয়ে করার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে আফরোজা দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। সাব্বির শারীরিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করায় হতাশাগ্রস্ত হয়ে আমার নাতনি আত্মহত্যা করেছে।’
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।