[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে ইটভাটায় অভিযান, জ্বালানি কাঠ উদ্ধার
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির রামগড়ে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের ভ্রাম্যমাণ আদালত উপজেলার দাতারামপাড়া এলাকার চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করেন।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।
.png)
রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছিলো। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক চারটি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!