[ দেশজুড়ে ]
ভয়াবহ আগুনে অন্ধকারে পুরো এলাকা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের কর্ণফুলীতে সুগার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ভয়াবহ আগুনের কালো ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের মাত্রা বেশি। প্রথমে ছয়টি ইউনিট কাজ শুরু করলেও ভয়বহতা বেশি হওয়ায় আরো ছয়টি ইউনিট যোগ দেয়।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বাতাসের কারণে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!