ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিনির গুদামটির ধারণ ক্ষমতা কত?

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৫ মার্চ ২০২৪
চিনির গুদামটির ধারণ ক্ষমতা কত?
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুন লাগা এস আলম সুগার মিলের গুদামটির ধারণক্ষমতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আগুন লাগার পর শুরুতে ওই গুদামের ধারণক্ষমতা ৬৫ হাজার মেট্রিক টন বলে জানা গেলেও রাতে তা এক লাখ মেট্রিক টন আর সকালে দেড় লাখ মেট্রিক টন বলে জানায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে নানা তথ্য তুলে ধরেন এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (কর্পোরেট) মোহাম্মদ আকতার হোসেন। এ সময় ধারণক্ষমতার বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

বড় প্রতিষ্ঠান হিসেবে যতটুকু ফায়ার সেফটি প্রয়োজন, ততটুকু এস আলম সুগার মিলে ছিল না বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক।

Advertisement

পর্যাপ্ত ফায়ার সেফটি না থাকা প্রসঙ্গে জানতে চাইলে আকতার হোসেন বলেন, এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছি না। আপনারা সরেজমিন আছেন, আমাদের কোনো লিকেজ আছে কিনা?

তিনি বলেন, অগ্নিঝুঁকি থেকে বাঁচতে যা যা দরকার তা আমাদের ছিল। মেজর যেগুলো নেয়ার কথা ছিল তা পুরোটাই নেয়া হয়েছিল।

সোমবার বিকেল ৪টার দিকে গুদামটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। সবশেষ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড।

সোমবার রাত ১১টার দিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এরপর রাতভর চলে আগুন নেভানোর কাজ। এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!