[ দেশজুড়ে ]
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে ৩ কিশোরের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পবা উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে গোসলে নেমে তারা নিখোঁজ হয়। এরপর পোনে ৩টার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলো, রেন্টুর ছেলে মানুষ যুবরাজ (১৪), নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) এবং লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার বাখরাজাপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তারা শ্যামপুরের একটি মাদরাসার শিক্ষার্থী।
.png)
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!