ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১, ২৫ এপ্রিল ২০২৪
গাজীপুরে তুলার গোডাউনে আগুন
গাজীপুরে তুলার গোডাউনে আগুন- ফাইল ছবি

গাজীপুরের তেলিয়াপাড়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১১টা ৪০ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

Advertisement

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করেছে। তারা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!