ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহ আমানতে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১৫ জুলাই ২০২৪
শাহ আমানতে কোকেনসহ বিদেশি নাগরিক আটক
শাহ আমানত বিমানবন্দর -ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ এক নারী বিদেশি নাগরিক আটক করা হয়েছে। সোমবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই বিদেশি নাগরিককে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রীর নাম স্টালিয়া সানতাই। গত ১২ জুলাই ব্রাজিলের সাও পাওলো শহর থেকে দুবাই হয়ে তিনি ১৩ জুলাই চট্টগ্রামে পৌঁছেন। তিনি তার ব্যাগেজ না নিয়ে ওইদিন বিমানবন্দর ত্যাগ করেন। এরপর সোমবার সকালে তিনি ব্যাগেজ নিতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। সেখানে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা, এপিবিএনের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশিকালে একটি ইউপিএস থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!