ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৮ নভেম্বর ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে পুনর্বাসন করতে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, ঢাকাস্থ ব্যাচ ৭১ এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাব নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি ঢলে বন্যার্ত দরিদ্র অসহায় মানুষের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে উপজেলার বনকুড়া, খলিসাকুড়া ও বারমারী এলাকার ১৫টি পরিবারের নতুন ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের খুঁটি, টিন ও কাঠ বিতরণ করা হয়। এদিন ঐ ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, শরিফুর রহমান, দেবদাস চন্দ বাবু, শেরপুর জেলার সমন্বয়ক হাকিম বাবুল, সাংবাদিক সাইফুল ইসলাম, এম. সুরুজ্জামান, এম. উজ্জ্বল, বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মণ, আদিবাসী নেতা সুমন্ত বর্মণ ও ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!