ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৪
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো

কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোয়াজ্জেম হোসেন (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলা সদরের সোনালী ব্যাংক সংলগ্ন ডিসি রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নতুনবন্দর গ্রামের মৃত বখতিয়ার হোসাইনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাজার থেকে নিজ বাসায় যাওয়ার সময় রাস্তায় যানজট থাকায় ভ্যান ও ট্রাকের মাঝামাঝি স্থান দিয়ে যাওয়া সময় চলন্ত ট্রাকের পেছনে চাকায় পিষ্ট হয়ে আহত হন মোয়াজ্জেম। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকচালক রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের সাদেক মন্ডলের ছেলে হান্নান আলীকে (৪২) আটক করেছে রৌমারী থানা পুলিশ।

Advertisement

এ বিষয়ে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালক হান্নান আলীকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!