ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল খামার শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ১৮ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল খামার শ্রমিকের
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে আবুল কালাম (২৮) নামে এক খামার শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামের একটি হাসেঁর খামারে এ ঘটনা ঘটে। তারা দুজন ওই খামারে কাজ করতেন।

নিহত আবুল কালাম সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে। আহত নূর মোহাম্মদ (২৪) দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

Advertisement

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ জানান, বজ্রপাতে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে আগেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!