[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার দুপুরে শহরের শম্ভুগঞ্জ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শহরের শম্ভুগঞ্জ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিলা ও আবেদা নামে দুইজনকে মৃত ঘোষণা করে। একজনে পরিচয় পাওয়া যায়নি। ঘাতক ট্রাক ও অটোরিকশা আটক করা হলেও ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
.png)
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!