সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
.png)
রায়ে ওই পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। জরিমানা টাকা আদায় করে অর্ধেক হত্যাকাণ্ডের শিকার হৃদয়ের সন্তান এবং অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার আদেশ দেওয়া হয়।
আরো পড়ুন >>> থানচির সড়কে জিপ উল্টে চালক নিহত, আহত ৩
২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যার দিকে বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা না পেয়ে দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হৃদয়কে আহত করে। হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে হৃদয় মারা যান। এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ সত্যতা নিশ্চিত করে জানান, রায়ের পর আসামিদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।