সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে গোলাম রসুল মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী মাসদুর রহমান জানান, আগুন লাগার পর মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েছেন। অনেকে ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
.png)
এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় আতঙ্ক দেখা দেয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।