ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ৩০ আগস্ট ২০২৬
চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার
ছবি সংগৃহীত

উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে নেক্সট লিডার্স। 

গতকাল শনিবার নগরের দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ৫০ জন উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তা, ই-কমার্স ও এজেন্সি ব্যবসার উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার ও পরিচালক এবং মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জ, গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ এবং ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে ব্যবসার পরিধি বাড়ানো, কার্যকর ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং সম্ভাব্য সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। আয়োজনের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তাদের নিজেদের অভিজ্ঞতা ও ব্যবসায়িক বাস্তবতা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করা। একই সঙ্গে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। এসময় তিনি বলেন, উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে নতুন ধারণা পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরি করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!