ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ২ নভেম্বর ২০২৬
নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (আড়াই বছর) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!