ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া সওদাগর দিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় মো. হুমায়ুন কবির আনসার (২৬) নামের এক যুবককে পাওয়া যায়। তিনি ওই এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন। জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।