ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে শীতের শুরুতেই গরম কাপড়ের দোকানে ভিড়

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১২:০২, ১৯ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে শীতের শুরুতেই গরম কাপড়ের দোকানে ভিড়
শীতের শুরুতেই গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়।। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে শীতের আমেজ ক্রমেই বাড়ছে । সন্ধ্যার পর থেকেই কুয়াশা নামতে শুরু করছে, ভোরে তা ঘন হয়ে ঢেকে দিচ্ছে চারপাশ। বৃহস্পতিবার সকালেও হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপট ছিল। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি ফলে শীতের অনুভুতি বাড়ছে।

ঘন কুয়াশার কারণে মহাসড়ক গুলিতে নিরাপদে চলাচলের জন্য দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে দেখা গেছে। শীত বাড়ার আশংকায় শহরের বিভিন্ন রাস্তার  ফুটপাত ও দোকান গুলিতে  গরম কাড় ক্রয়ের জন্য ক্রেতাদের ভিড়  বাড়ছে।

দিন মজুর আরমান আলী জানান, কয়েক দিন ধরে শীত শুরু হয়েছে। সকালের ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। ভোরে কুয়াশা ও শীতের কারণে যাত্রীও কম বেড় হয়। তারপরও জীবিকার প্রয়োজনে কাজে বেড় হতে হয়। আর এ জন্যই হরম কাপর কিনতে এসেছি।
 
তাড়াশ আবহাওয়া অফিসের ভাড়প্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে রাত ও ভোরে কুয়াশা বাড়ছে। সকালে সূর্যের আলো না পাওয়ায় দিনের তাপমাত্রাও তুলনামূলক কম অনুভূত হচ্ছে। তবে সাগরে নিম্ন চাপের কারনে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কেটে গেলে শীত পড়বে বলে তিনি জানান।

তিনি আরো জানান, বৃহস্পতিবার  সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। 

এদিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। শহরের মেডিনোভা হাসপাতালে পরিচালক ডাঃ আকরামুজ্জান জানান, এ সময়ে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। তাই শিশু ও বয়স্কদের গরম পোশাক পরানো এবং বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!