ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশে ১০০ কর্মী ছাঁটাই করছে দারাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশে ১০০ কর্মী ছাঁটাই করছে দারাজ
ফাইল ফটো

চীনা ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবার মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ‘বর্তমান বাজার বাস্তবতা’ বিবেচনায় ভারতীয় উপমহাদেশে ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ কর্মী চাকরি হারাবেন। 

দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিয়ার্ক মিক্কেলসেন মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কেবল বাংলাদেশেই চাকরি যাবে দারাজের অন্তত ১০০ কর্মীর। 

Advertisement

সোমবার এক চিঠিতে দারাজের সিইও কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। পরে তার লেখা সেই চিঠি দারাজের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

ঐ চিঠিতে মিক্কেলসেন ইউক্রেন যুদ্ধ, সরবরাহব্যবস্থায় বিঘ্নতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, উচ্চ কর এবং দারাজের আঞ্চলিক বাজারগুলোতে সরকারি ভর্তুকি প্রত্যাহারের মতো বিষয় কঠিন বাজার পরিস্থিতি তৈরি করছে বলে জানিয়েছেন।

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের আঞ্চলিক প্রায় ৩ হাজার কর্মী রয়েছে। দারাজের বৃহত্তম বাজার বাংলাদেশ এবং পাকিস্তান। তবে তাদের এই প্রতিষ্ঠান শ্রীলংকা এবং নেপালেও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!