[ অর্থনীতি ]
বাণিজ্যিক ব্যাংক ইচ্ছেমতো বন্ড-ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে
ফাইল ফটো
বাণিজ্যিক ব্যাংকগুলো পুঁজিবাজারে বন্ড ও ডিবেঞ্চারে ইচ্ছেমতো বিনিয়োগ করতে পারবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতদিন শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ড ইউনিটে ব্যাংকগুলোকে বিনিয়োগ করতে এক্সপোজার সীমা মানতে হতো। এখন থেকে বন্ড, ডিবেঞ্চার এবং ইসলামিক শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা থাকবে না।
দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগের নির্দেশনায় সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার সীমিত ছিল।
তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬(ক) ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুক নির্ধারিত বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!