[ অর্থনীতি ]
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩ মাস
ফাইল ফটো
নতুন আয়কর আইন বাস্তবায়নে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২ মাস ও কোম্পানি করদাতার জন্য ৩ মাস সময় বাড়ানো হয়েছে।
বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া কোম্পানি করদাতার জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
.png)
এর আগে, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ১ মাস বৃদ্ধির জন্য এনবিআরে আবেদন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আর ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল ২ মাস সময় বৃদ্ধির জন্য আবেদন করে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পৃথকভাবে এ সংক্রান্ত চিঠি দেয় তারা।
দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার টিআইএনধারী রিটার্ন দাখিল করেছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!