[ অর্থনীতি ]
আজ থেকে ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর
ফাইল ফটো
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমিয়েছে সরকার। নতুন এ দাম আজ সোমবার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।
.png)
তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের মূল্য ১৩১ টাকা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!