ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যবহারিক ও লিখিত পরীক্ষা সশরীরে শুরু হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া যাবে। এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে। প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাগুলো অনলাইনে নেয়া যাবে।

এর আগে, ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা বন্ধ হয়ে যায়। এদিকে, ফেব্রুয়ারির মধ্যে স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীরা গেল বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে। এ সময় তারা জানিয়েছেন, বিসিএস পরীক্ষায় বসার জন্য ফেব্রুয়ারির মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!