ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দুই দফা দাবিতে নীলক্ষেত সাত কলেজে ভর্তিচ্ছুদের অবস্থান 

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২ মার্চ ২০২২
দুই দফা দাবিতে নীলক্ষেত সাত কলেজে ভর্তিচ্ছুদের অবস্থান 
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় সাত কলেজে ভর্তিচ্ছুরা।

দুই দফা দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। আধাঘণ্টার মতো অবস্থান করার পর পুলিশ তাদেরকে উঠিয়ে দিলে তারা ঢাকা কলেজের মূল ফটকের সামনের দিকে চলে যান। 

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২৬১৬০টি আসনের কথা উল্লেখ থাকলেও এখনো ৩ হাজার আসন পূর্ণ না করেই ভর্তি নেওয়া বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

Advertisement

শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের সকল আসনে ভর্তি নিশ্চিত করা। অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধাতালিকা দ্রুত প্রকাশ করা। 

উল্লেখ্য, এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থবার পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করেছে। 

অপেক্ষমান শিক্ষার্থীদের মেধা তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট, শিক্ষা কোনো পণ্য নয়, ২৬১৬০টি আসন পূর্ণ চাইসহ স্লোগান দিচ্ছে তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!