মাভাবিপ্রবির ধ্রুবতারার নতুন কমিটির নেতৃত্বে যারা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার ১১তম কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
১১তম কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিদ আল ইসতিয়াক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটি নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠান শেষে আগামী ২ সেমিস্টারের জন্য কমিটি ঘোষণা করেন সংগঠনটির ১০ম কার্যনির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক বিজয় সাহা। এ সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
ধ্রুবতারা সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাদের সর্বসম্মতি ক্রমে ২৯ জন সম্পাদক ও ২২ সদস্য নিয়ে মোট ৫১ জনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি জাহিদ হাসান, সাদিয়া তাবাসসুম তিথী, সৈয়দা সাদিয়া আক্তার আঁখি, ছোঁয়া দাস, যুগ্ম সাধারণ সম্পাদক- আশিকুর রহমান লিপু, মো. নাজমুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক- প্রত্যয় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক- অনুরাধা রায় প্রিয়, আল রায়হান, প্রচার ও প্রচারণা সম্পাদক- আবু হানিফ, যুগ্ম-প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক- সাদিয়া হক পূর্বা, অর্থ বিষয়ক সম্পাদক- মিথিলা রায় স্বর্ণা, দপ্তর সম্পাদক নাহিদুল কবির পূর্ন, নারী বিষয়ক সম্পাদক- আফরিনা সামিনী প্রমুখ।
ধ্রুবতারার সভাপতি জাহিদ আল ইসতিয়াক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠনের গুরু দায়িত্ব পাওয়া মানেই চাপটা একটু বেড়ে গেল। বিশ্ববিদ্যালয়ের নানান কর্মসূচিতে সরাসরি যুক্ত থাকার চেষ্টা করে ধ্রুবতারা। সারা বছর আমরা সাংস্কৃতিক চর্চা ও সমাজকল্যাণ কাজে যুক্ত থাকি। আমি আশা করব সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কটি সংগঠনের রয়েছে তাদের মধ্যে ধ্রুবতারা অন্যতম। আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রেখে অপসংস্কৃতিকে রুখে দিতে।