ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উৎযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাসের একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে থেকে র‌্যালি বের করে ফার্মেসী বিভাগ। 

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এআরএম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগলসহ ফার্মেসি বিভাগের সব শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিশ্বব্যাপী এই দিনটি পালিত হচ্ছে ‘ফার্মেসি একটি স্বাস্থ্যকর বিশ্বের জন্য কর্মে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। দেশের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা ও অবদানে করনীয় বিষয়গুলো নিয়ে একটি উন্মুক্ত আলোচনার অধিবেশন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবায় ডাক্তার, ফার্মাসিস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু বাংলাদেশে আজও স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা সবার কাছে অজানা। বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান তখনই উন্নত হবে যখন চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসকের পাশাপাশি ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!