ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে সোনালী ব্যাংকে চুরি করতে এসে আটক যুবক

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২৭ জানুয়ারি ২০২৩
শাবিপ্রবিতে সোনালী ব্যাংকে চুরি করতে এসে আটক যুবক
আটক জালাল আহমেদ। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখায় চুরি করতে এসে আটক হয়েছেন জালাল আহমেদ নামের এক যুবক। সে বিশ্ববিদ্যালয় পাশের গ্রাম ডলিয়া’র বাসিন্দা।

শুক্রবার সকালে সোনালী ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনুমানিক রাত চারটার দিকে ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোর। ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হঠাৎ শব্দ শোনে গ্রিলের দিকে যায়। পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তারা বাথরুম থেকে চোরকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে সেখানে গিয়ে চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

Advertisement

ব্যাংকের ভেতরে থাকা আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, রাত চারটার দিকে হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। শব্দের কারণ খুঁজতে গিয়ে বাথরুমের পাশে বেসিনের উপর গ্রিল কাটা পাই। পরে বাথরুমের দরজা খুলতে চাইলে ভেতর থেকে বন্ধ দেখা যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা না খুললে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। তারা এসে চোরকে হাতেনাতে ধরে।

প্রাথমিকভাবে চোরকে জিজ্ঞেস করলে সে জানায়, সে সহ আরো চারজন চুরি করতে আসে। ব্যাংকের পেছন দিকে গ্রিল কেটে সে প্রথমে ভেতরে ঢুকে। পরে আনসার সদস্যদের উপস্থিতি টের পাওয়ায় বাকিরা পালিয়ে যায়। আর সে বাথরুমের ভেতর ঢুকে পড়ে।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!