ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা বরাদ্দ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ৩০ মে ২০২৩
৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই কোটি টাকা বরাদ্দ
ফাইল ছবি

দেশের ৬৩ জেলার ৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণাগারে সরঞ্জাম কেনার জন্য ২ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরাদ্দ পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ হয়েছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরির বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

Advertisement

গবেষণা সরঞ্জাম খাতে প্রতিটি প্রতিষ্ঠান এ টাকা খরচে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ হবে। অব্যয়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্যকোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!