ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

নিবন্ধন ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না: গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২৩
নিবন্ধন ছাড়া প্রাথমিক বিদ্যালয় চলবে না: গণশিক্ষা সচিব
ছবি: সংগৃহীত

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সচিব ফরিদ আহাম্মদ বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধন নেয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/এএল/ আরএইচ/আরএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!